ইধিকা মাথায় আছে, শাকিবের নায়িকা প্রসঙ্গে ‘বরবাদ’ পরিচালক
ছবি: ফাইল ফটো
ফের এক হয়েছেন শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ জুটি এক হতেই নড়েচড়ে বসেছেন শাকিবিয়ানরা। এবার গুঞ্জন রটেছে শাকিব-হৃদয়ের নতুন সিনেমায়ও নায়িকা হিসেবে দেখা যাবে পশ্চিমবঙ্গের ইধিকা পালকে।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে পরিচালক মেহেদী হাসান হৃদয় ঢাকা মেইলকে বলেন, ‘সত্যি বলতে নায়িকার ব্যাপারে এখনও পর্যন্ত কারও সঙ্গে কথা হয়নি। নির্দিষ্ট করে না বললেঅ চার-পাঁচ দিনের মধ্যে জানাতে পারব কে কে কে হতে পারে ছবিটির নায়িকা। কয়েকজনকে নিয়ে ভাবছি। ইধিকাও মাথায় আছেন।’
এদিকে এখনও ছবির নাম প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। তবে গুঞ্জন ছড়িয়েছিল ছবির নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’। এ নিয়ে সে সময় হৃদয় বলেছিলেন, ‘বিষয়টি কীভাবে ছড়ালো বুঝতে পারছি না। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কোনো নাম চূড়ান্ত হয়নি।’
নায়িকা প্রসঙ্গে সে সময় বলেছিলেন, ‘এখনও নায়িকা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি আমরা। বাংলাদেশ নাকি কলকাতা থেকে নেব সেটি নিয়েও ভাবিনি। বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। সেটি নিয়েই যত ব্যস্থতা। আগামী অক্টোবরে শুটিং শুরু হবে। তার আগে সব আনুষ্ঠানিকভাবে জানাব।’
আগামী রোজার ঈদে মুক্তির কথা রয়েছে ছবিটির। গেল বছর রোজার ঈদে মুক্তি পায় ‘বরবাদ’। প্রথম সিনেমা ‘বরবাদ’ দিয়ে দেশ নেড়েচেড়ে দেন মেহেদী হাসান হৃদয়। ইন্ডাস্ট্রি হিট হয় ছবিটি। শাকিব খানকে ভিন্নভাবে উপস্থাপন করে পরিচালক মন ভরান দর্শকের। এতে কিং খানের বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল।