সিরাজগঞ্জকে ২৬ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাতক্ষীরা

সিরাজগঞ্জকে ২৬ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে সাতক্ষীরা

ছবি : প্রতিনিধি

আল আমিন (নিজস্ব প্রতিনিধি):ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে  গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ ও সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ। এই ম্যাচে সিরাজগঞ্জকে ২৬ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে সাতক্ষীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে আগে ব্যাট করতে নেমে মুর্শিদের ৬৮ রানের ক্যামিও ইনিংসের ভর করে সিরাজগঞ্জকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল সাতক্ষীরা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে পারে সিরাজগঞ্জ। এতে ২৬ রানে জয় পায় সাতক্ষীরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাতক্ষীরার অনিকের বোলিং তোপে সিরাজগঞ্জের ব্যাটিং লাইন আপে ধস নামে।যার ফলে তারা আর ম্যাচে ফিরতে পারিনি। দলীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন সাতক্ষীরার পেসার অনিক ।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরার ব্যাটার মুর্শিদ হাসান।