ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!

ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!

ছবিঃ সংগৃহীত।

আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই প্রতিদিন ভাত রান্না করা হয়। কেউ কেউ এমনও বিশ্বাস করে যে ভাত ছাড়া খাবার অসম্পূর্ণ। অনেকে আবার বাসি ভাত খেতেও খুবই পচ্ছন্দ করেন। আপনারা জানলে অবাক হবেন এই বাসি ভাত শরীরের ক্ষেত্রে খুবই উপকারী।

সম্প্রতি বিখ্যাত ফিটনেস কোচ রালস্টন ডি’সুজা ইনস্টাগ্রামে জানিয়েছেন, ফ্রিজে রাখা বাসি ভাত খাওয়ার কী কী উপকারিতা রয়েছে। রালস্টন জানিয়েছেন, ফ্রিজে রাখা বাসি ভাত খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। সেইসঙ্গে ওজন কমাতে সাহায্য করে। পাকস্থলীকেও সুস্থ রাখে এই বাসিভাত।

শুধু তাই নয় কোলন ক্যান্সারের মত রোগকেও প্রতিহত করে এটি। অন্যদিকে বাসি ভাত সুগার এবং কোলেস্টেরল রোগীদের জন্য খুবই উপকারী। সেইজন্য আপনারাও যদি বাড়িতে অবশিষ্ট ভাত থাকে তাহলে তা ফেলে দেয়ার আগে দুবার ভাবুন ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রান্না করা ভাত ১২ থেকে ২৪ ঘণ্টা ফ্রিজে রাখা হলে সেই ভাতে হয়ে যায় স্টার্চ। যারকারণে ওই ভাত খেলে রক্তের শর্করার মাত্রা দ্রুত ওঠা নামা করে না। সেইসঙ্গে শরীরে ফাইবারের মত কাজ করে। একথায় বলা যায় এই বাসি ভাত শরীরে উপকার হয় দ্বিগুণ।