নারায়ণগঞ্জে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির দুই সদস্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে অতি সত্ত্বর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে দেয়া হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দল যা মনে করেছে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আমরা শ্রদ্ধাশীল রয়েছি।
এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়