বিশ্ব
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটির কারণে সকল বিমান চলাচল বন্ধ
ছবিঃ সংগৃহীত।
কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিসমাসের আগে এমন ঘটনায় বিপাকে পড়েছেন বহু যাত্রী।
মার্কিন কেন্দ্রীয় উড্ডয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
সাইবার সিকিউরিটি হালনাগাদ করতে গিয়ে আইটি ক্রাশ ঘটেছে। এই ঘটনায় অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।