সহকারী শিক্ষক নেবে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

সহকারী শিক্ষক নেবে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফাইল ছবি।

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিভাগের নাম: ইংরেজি/গণিত

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ০৬ জন

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে শিক্ষকতা পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: শিক্ষানবিশকালীন ৩০,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন হলে বেতন-ভাতা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা অনুযায়ী হবে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: দিনাজপুর (চিরিরবন্দর)

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ/পরিচালক, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি, ই-মেইলে irmsc.edu.bd@gmail.com অথবা ডাকযোগে পাঠাতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম