দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

ফাইল ছবি

দিনাজপুর ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের সহকারী।বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক বগুড়ার শেরপুর উপজেলার ইসমাইল হোসেন (৬০) এবং আহত সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি এলাকায় একটি বেকারির দোকানের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া ধান বোঝাই ট্রাকের চালক মারা যায়। গুরুতর আহত চালকের সহকারীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।