মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে বড় দিন
ছবি : সংগৃহীত
বাংলাদেশের বৃহৎ খ্রিস্টান পল্লী মেহেরপুরের মুজিবনগর বল্লভপুর, ভবের পাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ১১ টায় প্রার্থনা ও সঙ্গীতের আয়োজন করা হয়। এছাড়া বুধবার সকালে এ উপলক্ষে সমবেত প্রার্থনা, সংগীত পরিবেশন ও কেক কাটা হয়।
মুজিবনগরের ২টি গির্জা ও চার্চে উদযাপিত হচ্ছে বড়দিনের আনুষ্ঠানিকতা। সকালে প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী শিশুসহ নারী-পুরুষ সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন সবাই। চার্চের পাশাপাশি বিভিন্ন বাড়ি বর্ণালী সাজে সাজানো হয়েছে। রাখা হয়েছে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা।
মুজিবনগর শোকার্ত জননী গির্জার পালক পুরহিত ডা. ফাদার তাপশ হালদার বলেন, ‘বড়দিনে আমাদের বিশেষ প্রার্থনা করা হচ্ছে। সবাই যেন শান্তিতে বসবাস করতে পারেন।’