নোয়াখালীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

নোয়াখালীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ

নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত একজন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে উভয় গ্রুপের প্রায় ১২ জন আহত হয়েছেন। আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের করমুল্যা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সঙ্গে  দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯ টার দিকে কথা কাটাকটির ঘটনায় দুই গ্রুপের করমুল্যা বাজারে সংঘর্ষ শুরু হয়।  
সংঘর্ষে আহতরা হলেন, একই এলাকার আবদুল হক (৪৮), মো. সিরাজ (৫৫), আবদুর রহমান (৫০), কামাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৩৭), আবদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন (২৫), সালাহউদ্দিন (১৯), শহীদুল্লাহ (৪০), লিটন (২৭), সিরাজ (৪৫)।    

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।