ট্রাম্পের সঙ্গে মতবিরোধ: পদত্যাগ প্রতিরক্ষামন্ত্রীর

ট্রাম্পের সঙ্গে মতবিরোধ: পদত্যাগ প্রতিরক্ষামন্ত্রীর

ট্রাম্প ও এসপার। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে। এমন সময় তার সাথে মতবিরোধের জেরে পদত্যাগ পত্র জমা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (৬ নভেম্বর) এনবিসি টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে। বলা হচ্ছে- ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পাশাপাশি মার্ক এসপারের পুনঃনিয়োগের সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছিল। যার ফলে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এনসবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে- যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করে নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রেসিডেন্টের জন্য পথ সহজ করে দেন তবে এসপারের বিষয়ে জল্পনা ছিল যে, নির্বাচনের পর ট্রাম্প তাকে বরখাস্ত করবেন। সেক্ষেত্রে এসপার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।