ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
প্রতিকী ছবি
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মো. ফরিদ (৩৬) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টায় শহরের নারুলী গণকবর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ সারিয়াকান্দি উপজেলার মৃত সিরাজুলের ছেলে।বগুড়া সদর থানার নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।নিহতের আত্মীয়রা জানান, ফরিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন।