পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এডহক এই কমিটিতে মতিউর রহমানকে সভাপতি এবং আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলামের নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি সিআইডির অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।

এডহক কমিটির প্রথম সভায় ৩৫ সদস্যের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।