জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, হোটেলে মিলল পচাগলা দেহ

জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু, হোটেলে মিলল পচাগলা দেহ

ফাইল ছবি

জনপ্রিয় মালায়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের রহস্যজনক মৃত্যু হয়েছে। হোটেল কক্ষ থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন অভিনেতা দিলীপ শঙ্কর। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুইদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান।

দিন দুয়েক অভিনেতাকে কক্ষ থেকে বের হতে না দেখেই সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বের হওয়া পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুইদিন বাদে হোটেলের ঘর থেকেই উদ্ধার হয় অভিনেতার দেহ।

এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করে।

দিলীপের সহ-অভিনেতারা জানিয়েছেন, কয়েকদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যজনক মৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।