নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

নড়াইলে বাসের ধাক্কায় ইমদাদুল মোল্যা (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের জামাল মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌগাছা বাসস্ট্যান্ড এলাকার মুদি ব্যবসায়ী ইমদাদুল মোটরসাইকেলযোগে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।