এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
ছবি : সংগৃহীত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোলায় সহস্রাধিক এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেছেন সহকারী এ্যাটর্নি জেনারেল এ.বি.এম ইব্রাহিম খলিল।
আজ মঙ্গলবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা সাচরা ইউনিয়নের চরটিটিয়ায় নিজ গ্রামের সিরাজউদ্দীন হাজী বাড়ির মসজিদ সংলগ্ন হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। কম্বল পেয়ে শিশু শিক্ষার্থীরা খুব খুশি হয়েছে। কম্বল পেয়ে শিশু শিক্ষার্থীর খুব খুশি।
এসময় সহকারী এ্যটর্নি জেনারেল বলেন, তীব্র শীতে গ্রামাঞ্চলের বিভিন্ন মাদ্রাসার অসহায় দরিদ্র শিশুরা যাতে কষ্ট না পায় এজন্য এই কম্বল বিতরণ। হয়তো এই শিশুদের দোয়ায় বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে উঠবেন। এই শিশুদের দোয়ায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।