থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টিতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে হৃদয় (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে দু’গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে।
ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি হওয়ায় উভয় গ্রুপ কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয়ে কুপিয়ে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহতরা হলেন- সানি (২০) আপন (২১) রাব্বি (২৫)। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই নারায়ণগঞ্জের র্যাব ১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং আমার সঙ্গে ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীদের গ্রেফতার করে আইনের