বড় সুখবর পেল বার্সেলোনা

বড় সুখবর পেল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

বার্সেলোনার বর্তমান স্কোয়াডের গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন লামিনে ইয়ামাল। তবে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। গত ১৬ ডিসেম্বর লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি, এ কারণে ছিটকে যান মাঠের বাইরে। তবে নতুন বছরেই সুখবর নিয়ে হাজির হয়েছেন ইয়ামাল।

চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে ওঠায় অনুশীলনেও যোগ দিয়েছেন স্প্যানিশ এই ফুটবলার। স্প্যানিশ সুপার কাপে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা।

তবে শঙ্কা কাটিয়ে ফিরেছেন তিনি। আগামী বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় পম্নুষথিত হবে ম্যাচটি।

সুপার কাপের ম্যাচ দিয়েই ইয়ামাল আবার বার্সার জার্সিতে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কাতালান ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সুপার কাপের শেষ চারে খেলবে মায়োর্কার বিপক্ষে। দুই দলের ম্যাচটি হবে ১২ জানুয়ারি। এই ম্যাচটিও হবে জেদ্দায়।