রাজধানীতে এক হাজার ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

রাজধানীতে এক হাজার ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

ছবি : প্রতীকি

রাজধানীতে এক হাজার পিস ইয়াবা ও প্রায় চার কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেফতার করা হয়েছে চার মাদক কারবারিকে। তারা হলেন- সাইফুল ইসলাম সাব্বির (২১), নাজমুল ইসলাম সুজন (১৯), সেতারা বেগম (২৫) এবং আ. হামিদ (৩১)।

শনিবার রাজধানীর রাজারবাগ ও ফকিরাপুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, শনিবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের ২নং গেটের সামনে থেকে তিন কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাইফুল ও নাজমুলকে গ্রেফতার করা হয়।

আরেক অভিযানে ফকিরাপুল শতাব্দী টাওয়ারের সামনে থেকে ১০০০ পিস ইয়াবাসহ সেতারা বেগম ও হামিদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিক্রির জন্য জব্দ করা গাঁজা ও ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।