‘দুর্যোগপূর্ণ’ ঢাকার বাতাস, নিঃশ্বাস নিলেই ‘বিপদ’

‘দুর্যোগপূর্ণ’ ঢাকার বাতাস, নিঃশ্বাস নিলেই ‘বিপদ’

ছবি : প্রতীকি

প্রতি বছরই শীতকালে বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম উঠে আসে। এই বছরও তার ব্যতিক্রম নয়। রোববার বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী ঢাকার বাতাসের মান ভয়াবহ রকমের খারাপ।

এদিন সকাল সোয়া নয়টায় ঢাকার বায়ুমান স্কোর ৪২৪, যা ‘দুর্যোগপূর্ণ’। সাম্প্রতিক সময়ে ঢাকার বায়ু মান স্কোর এতটা বেশি দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, আজ বায়ুর যে মান, তা ভয়ানক।

এ ছাড়া একই সময়ে আইকিউএয়ার স্কোর ৩২৪ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। ২২৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি চতুর্থ, ২১৯ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় ছিল পঞ্চম স্থানে। শীর্ষ দশের মধ্যে ভারতের তিনটি শহর অবস্থান করছিল। এগুলো হলো- কলকাতা (২৭৫ স্কোর), দিল্লি (১৯৭ স্কোর) ও মুম্বাই (১৮৩ স্কোর)।