এবার ভাঙনের সুর গোবিন্দ - সুনীতার ৩৭ বছরের সংসারে

এবার ভাঙনের সুর গোবিন্দ - সুনীতার ৩৭ বছরের সংসারে

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা। মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দকে বিয়ে করেছিলেন সুনীতা। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে এই দীর্ঘ দাম্পত্য নিয়ে কথা বলেন গোবিন্দর স্ত্রী।

সেখানে নাকি তিনি গোবিন্দর উদ্দেশে বলেছিলেন, ‘আগামী জীবনে সে যেন আমার স্বামী না হয়।

আর সেখান থেকেই শুরু হতে থাকে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে এই তারকা দম্পতির সম্পর্কের ফাটল নিয়ে।  

কারণ, সেই সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, ‘আমাদের দুটি বাড়ি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, গোবিন্দ বাংলোয় থাকেন।

সে যখন তার কাজের জন্য দেরি করে, তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়। ’

সুনীতা বলেন, ‘গোবিন্দ সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোম্যান্সের জন্য কোন সময় নেই। আমি তাকে বলেছি, ‘আগামী জীবনে যেন আমার স্বামী না হয়। ’ সে কখনো ছুটিতে যায় না, আমি এমন একজন যে আমার স্বামীর সাথে রাস্তায় পানি-পুরি খেতে চাই, কিন্তু সে কখনোই তা করতে চায় না।

সুনীতা আরও বলেন, ‘আমরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছি, তবে এখন জানি না সে কীভাবে বদলে গেছে। তার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন সে বেশি কিছু করে না। আমি কিছুটা ভয় পেতে শুরু করেছি, কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না। আগে মনে হতো, আমি নিরাপদ, কিন্তু এখন আমি জানি না। হয়তো তার বয়সের কারণে সে কিছু ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু আমি জানি না।

” তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনীতা। ’