ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সচিব মিঠু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির আহ্বায়ক দৈনিক পেনব্রিজের সম্পাদক ও প্রকাশক মো. এমদাদুল হক, সদস্য সচিব দৈনিক একুশের আলো’র প্রধান বার্তা সম্পাদক ও ঢাকা মেইল ডট কমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুর রহমান মিঠু।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্সের ৫ম তলায় ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের জরুরি সভা আয়োজন করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক ও প্রকাশক দেওয়ান ফয়জুন নাহার, দৈনিক প্রজাবন্ধুর প্রকাশক আবুল হাসনাত মো. সাবেরিন ভূঁইয়া, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আবু নাসের রতন প্রমুখ।
সংবাদপত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাদার সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, সংবাদপত্র পরিষদের সহ সভাপতি মো. এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ আবুল হাসনাত মো. সাবেরিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আবু নাসের রতনসহ দৈনিক ব্রাহ্মণবাড়িয়া ও দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিনিধি।
সভায় আগামী ৬০ দিনের মধ্যে সংগঠনের একটি গঠনতন্ত্র প্রস্তুত ও ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি এই সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করেন।