বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও এর অঙ্গসংগঠন কুষ্টিয়া জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইমরান উদ্দিন আহমেদ, আহবায়ক, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি কুষ্টিয়া শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন-অর-রশিদ, আহবায়ক বাংলাদেশ জাতীয় যুব সংহতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আশরাফুল হোসেন, কার্য-নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয় যুব সংহতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন কে এম জাহিদ , সদস্য সচিব, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, কুষ্টিয়া জেলা শাখা।