দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
মাগুরায় মসজিদের সীমানা প্রাচীর ভেঙে আব্দুল লতিফ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সদরের চাউলিয়া ইউনিয়ন বাওড়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই রজব আলী জানান, পুরাতন মসজিদের প্রাচীর সংস্কার চলছিল। নিহত ললিফ সেখানে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। হঠাৎ করে প্রাচীরের একটি অংশ তার ওপর ভেঙে পড়লে সে গুরুতর আহত হয়। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ ওসি আয়ুব আলী বলেন, মসজিদের সীমানা প্রাচীর ভেঙে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মালার প্রস্তুতি চলছে।