চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ফাইল ছবি

চাঁদাবাজির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় পদ-পদবী ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সঙ্গে অসদাচরণ ও শৃঙ্খলা বর্হিভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

এর আগে মঙ্গলবার শহরের মুক্তিপাড়ার ব্যবসায়ী নুরুজ্জামানের নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়।