উন্মাদনা বাড়াতে বিপিএলে আসছে বড় চমক
ফাইল ছবি
জমে উঠেছে একাদশ বিপিএল। রীতিমতো রান উৎসব চলছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে। এখন অবধি ঢাকা, সিলেট দুই পর্বেই হাইস্কোরিং উইকেটে আকর্ষণীয় ম্যাচ উপহার দিয়ে চারদিক থেকেই ভূয়সী প্রশংসা পাচ্ছে বিপিএল। চার ছক্কার বন্যা যেন বয়ে যাচ্ছে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
মাঠে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটছে বলে গ্যালারিতে দর্শকদের বাড়তি উপস্থিতি দেখা যাচ্ছে। এবারের বিপিএল এখন পর্যন্ত অনেকটা উৎসবমূখর। বিপিএলের উন্মাদনা আরও বাড়াতে আসছেন তারকা ধারাভাষ্যকার ড্যানি মরিসন।
নিউজিল্যান্ডের এই তারকা ধারাভাষ্যকার এবারের বিপিএলে আসছেন এমন খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে বিপিএলের ১৫ ম্যাচ হয়ে গেলও দেখা নেই মরিসনের। অবশেষে এই তারকা ধারাভাষ্যকার কবে বিপিএলে যোগ দেবেন তা জানা গেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী ১২ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন মরিসন। সেদিনের ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের।
বাংলাদেশের আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমির পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি ধারাভাষ্যকার এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। বিদেশিদের তালিকায় আছেন টিনো মায়োয়ো, আমির সোহেল, এইচডি আকারম্যান, স্যার কার্টলি আমব্রোস। তাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ড্যানি মরিসন।
বিপিএলের ধারাভাষ্য প্যানেলে যারা- বাংলাদেশের আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমির পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি ধারাভাষ্যকার এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। বিদেশিদের তালিকায় আছেন টিনো মায়োয়ো, আমির সোহেল, এইচডি আকারম্যান, স্যার কার্টলি আমব্রোস। এবার তাদের সাথে উন্মাদনা বাড়াতে আসছে ড্যানি মরিসন।