গজারিয়ায় গাড়ির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

গজারিয়ায় গাড়ির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

ফাইল ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাফেজ সৈয়দ আহমদ(৫৭) নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাফেজ সৈয়দ আহমদ নারায়ণগঞ্জের দীঘলদী এলাকার মৃত শুন মিয়ার ছেলে। সে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকি মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, সকালে জামালদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন সৈয়দ আহমদ। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দ আহমদ মারা যান। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।