ইবি রোভার স্কাউটের সম্পাদক হলেন প্রফেসর রফিকুল ইসলাম
প্রফেসর রফিকুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউটের সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর রফিকুল ইসলাম।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল আমিন কে এম সালেহ-কে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ হতে অব্যাহতি দেওয়া হলো। তার স্থলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলামকে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ হতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রোভার স্কাউটের সম্পাদক হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রফেসর রফিকুল ইসলাম বলেন, ভিসি স্যার আমাকে উপযুক্ত মনে করে এই দায়িত্ব প্রদান করেছেন। এ কারণে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি - এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। দায়িত্বের মাধ্যমে যেন রোভার স্কাউটের লক্ষ্য এবং উদ্দেশ্য বজায় রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।