বাগেরহাটে ধানবোঝাই নছিমন উল্টে চালকসহ নিহত ২

বাগেরহাটে ধানবোঝাই নছিমন উল্টে চালকসহ নিহত ২

প্রতিকী ছবি

বাগেরহাটের মোংলায় ধানবোঝাই নছিমন উল্টে চালকসহ দু’জন নিহত হয়েছে। এ সময় আরও দু’জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।