কক্সবাজারে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিকী ছবি

কক্সবাজারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মোঃ রফিক আহম্মদের ছেলে।   

কক্সবাজার শহরতলীর লিংক রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহীনকে আটক করা হয়েছে জানিয়ে র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক দেবজিত পাল বলেন, রামু থানার মামলা নং-৩৮(০৪)২১ এর আসামী শাহীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অনাদায়ে আরো ৩ বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।