চাঁদপুর প্রেস ক্লাবে নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষেক

চাঁদপুর প্রেস ক্লাবে নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষেক

সংগৃহীত

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, সদস্যদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, প্রেস ক্লাবের বন্ধন দেখে আমাদের ভালো লাগে। সাংবাদিক এবং লেখকদের মধ্যে অনেকটা ঐকমত্য থাকে না। আপনারা এক বছরের জন্য যে দায়িত্ব নিয়েছেন এটিকে গুরুত্ব দিয়ে পালন করবেন। যেন পরবর্তীতে আপনাদের কথা স্মরণ রাখেন।

তিনি বলেন, আমাদের কাছ থেকে সুযোগ-সুবিধা আদায় করবেন প্রেস ক্লাব এবং সদস্যদের জন্য, নিজেদের জন্য না।

জেলা প্রশাসক বলেন, আমাদের কাজের ভুল ত্রুটি ধরিয়া দিবেন কিন্তু বিব্রত করবেন না এবং আমাদেরকে ছোট করবেন না।  আপনাদের আগামী এক বছর সুন্দর কাটুক এই প্রত্যাশা করি।

বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, অনেক কঠিন কাজকে খুব সহজভাবে সাংবাদিকরা গণমাধ্যমে উপস্থাপন করেন। রাত জেগে থাকতে হয়। পরিবারকে সঠিকভাবে সময় দিতে পারেন না। 

পুলিশ সুপার বলেন, কিশোরগ্যাঙয়ের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে অস্ত্রসহ আমরা বেশ কিছু সদস্য গ্রেপ্তার করেছি। চাঁদপুরে কিশোরগ্যাঙ এবং মাদকসহ গ্রেপ্তারকৃতদের জন্য কেউ এখন পর্যন্ত তদবির করেনি। ওই দুটি বিষয় এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। 

তিনি বলেন, আমাদের কাজের মধ্যে কোন কথা ভুলত্রুটি হলে তুলে ধরবেন এবং শেয়ার করবেন। আমি চাঁদপুরে এসে সাংবাদিকদের কাছ থেকে প্রতিটি কাজে সহযোগিতা পেয়েছি। নতুন এই কমিটি থেকেও সহযোগিতা পাবো বলে আশা করছি।

বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মেজর মোহাম্মদ আশিকুর রহমান আশিক, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা এবং উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে অভিষিক্ত হন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। অভিষিক্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন আলম পলাশ, আবদুল আউয়াল ও গিয়াস উদ্দিন মিলন।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারি, অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সোহেল রুশদী,জিএম শাহীন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, উপদেষ্টা আব্দুর শুক্কুর মোস্তান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন, কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক আহমদ, সদস্য দেলোয়ার আহমেদ, ইউনুস উল্লাহ, রিয়াদ ফেরদৌস, মাহবুবুর রহমান সুমন, মুনীর চৌধুরী, শওকত আলী, নিলুফা আক্তার, অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন, কে এম সালাহউদ্দিন ।

অনুষ্ঠানের সংবর্ধনা প্রদান করা হয় জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখকে। এ সময় তিনি অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম খান। তিনিও সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আহমদ উল্লাহ এবং গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।