রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ছবি : প্রতীকি
রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণের অভিযোগে মো. সুজন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চকধাদাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সুজন চকধাদাশ এলাকার মো. ইয়াকুবের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত গভীর রাতে এক নারীর বাসায় ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালান সুজন। আশপাশের লোকজন বুঝতে পেরে বাসায় তাকে আটকান। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে যুবককে গ্রেফতার ও নারীকে উদ্ধার করে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷ আর ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।