রংপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিকী ছবি

রংপুর র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল ও ২৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র‌্যাব-১৩ এর  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান। 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩  এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি সিএনজি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় লালমনিরহাটের হাতিবান্ধা উপজলার পূর্ব সিন্দুনা এলাকার সামছুল হকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রিন্টু (৩৫)কে গ্রেফতার করে। অপরদিকে রাত ১০টার দিকে পৃথক আরেকটি অভিযানে রংপুর নগরীর তাজহাট এলাকায় রংপুর হইতে লালমনিরহাটগামী সড়কে একটি ট্রাক তল্লাাশি করে অভিনব কাায়দায় লুকানো ২৩ কেজি গাঁজা ও ট্রাক জব্দসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।  
গ্রেফতারকৃতরা হচ্ছে হারাগাছ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া (৪০) ও কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকার আয়নাল হকের ছেলে তোয়াজ্জল হোসেন(২৭) আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর  করা হয়েছে বলে র‌্যাব জানায়।