বেথুয়া শাকে মিলবে কিডনি সমস্যার সমাধান
ছবিঃ সংগৃহীত।
গ্রাম-বাংলার মাঠে, ঘাটে, পুকুরের পারে জন্মে বেথো বা বথুয়া শাক। বাজারেও সহজে এই শাক পাওয়া যায়। এ শাকের রয়েছে বহু গুণ। যদিও এই শাকের নাম শুনে অনেকেই নাক সিটকান।
বেথো বা বেথুয়া শাকে পানির পরিমাণ ও ফাইবার বেশি থাকে বলে এটি পেট পরিষ্কারে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য করে।
বেথো বা বেথুয়া শাকে ক্যালরি একেবারেই নেই বললে চলে। নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই শাকে। তাই এটি খেলে ওজন বাড়ে না।
বরং কমাতে সাহায্য করে।
কারো মুখে ঘা হলে বেথো বা বেথুয়া শাক অল্প চিবিয়ে খেলে বা রান্না করে খেলে মেলে উপকার। এ ছাড়া প্রস্রাবের সময় যাদের জ্বালা ভাব হয়, তারা বেথো বা বেথুয়া শাক খেতে পারেন। এই শাক বেটে তার সঙ্গে ২ চামচ জিরা গুঁড়া, ২ চামচ পাতি লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে দিনে দুবার খেলে সমস্যা মিটে যাবে।
কিডনির সমস্যাতেও সাহায্য করে বেথো বা বেথুয়া শাক। প্রতিদিন ১ কাপ এই শাকের রস খেতে পারলে মিলবে উপকার। লিভারের সমস্যা, ত্বকে শ্বেতির মতো সমস্যা দূর করতেও বেথে শাক উপকারী।