ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদের সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে ২০২৫ সালের ডিসেম্বরে থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সে হিসাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।