শহরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়

শহরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়

সংগৃহীত

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

সভায় চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

এ সময় চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য এসএম ফজলুল হক উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা চারটি বিষয়বস্তুর উপর দলগতভাবে তাদের মতামত প্রদান করেন। পরে এসব মতামতের সারসংক্ষেপ সভায় পেশ করেন।

আলোচ্য সূচীগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও ভূতত্ত্ব বিষয়ক প্রভাব; চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় কারিগরি ও প্রকৌশল সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা; চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা; চট্টগ্রাম শহরের জলাবদ্ধতায় শাসন, নীতি বাস্তবায়ন ও জনসচেতন বিষয়ক পর্যালোচনা।

বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য আটক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে দুর্গম কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে  অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামে দুইজন কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয়।

আইএসপির সূত্রে আরও জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।