নওগাঁর মহাদেবপুরে জাহিদুল হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে জাহিদুল হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৩

ছবি : প্রতীকি

নওগাঁর মহাদেবপুরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পত্মীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

তিনি বলেন, ঘাতকরা একই এলাকার জমির পাশে কালভার্টের নিচে নীল পলিথিনে মোড়ানো আবস্থায় জাহিদুল ইসলামের মরদেহ ফেলে রেখে যায়। প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরে এ বিষয়ে তার স্ত্রী থানায় মামলা করলে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।