পটুয়াখালীতে ৭ দোকানে আগুন
ছবি : সংগৃহীত
পটুয়াখালী শহরের কলাতলা সড়কে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ৭নং ওয়ার্ডের পুলিশ লাইনস সড়কে আগুনে পুড়েছে আব্দুর রহিমের মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আল আমীনের ভাতের হোটেল এবং ২টি চায়ের দোকান। এছাড়াও মোতালেব মিয়ার দোকান আংশিক পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগার টের পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশের দোকানে আগুন ছড়িয়ে পরার আগেই আগুন নিয়ন্ত্রনে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রেহাই পেয়েছে এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছেন, নিজেদের সহায় সম্বল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। দ্রুত পুর্নবাসনের দাবী জানিয়েছেন তারা।
পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার দেওয়ান মো. রাজিব জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার কর্মীরা। তবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি তিনি।