টেকনাফে অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

টেকনাফে অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

ছবি : প্রতীকি

রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক অপহরণের চক্রের অন্যতম হোতা মোহাম্মদ তোহাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হ্নীলা ইউনিয়নের টেকনাফ শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। 

টেকনাফ ১৬ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত বলেন, 'গোপন সংবাদে জানতে পারি তোহা তার বসত বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে এপিবিএন এর একটি বিশেষ টিম নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তোহা ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২নং আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে।' 

নাম প্রকাশে অনিচ্ছুক জাদিমুড়া শালবাগান ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা জানান, তোহা একজন ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা হত্যা, ডাকাতি, মাদকসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বরও তোহাকে গ্রেফতার করেছিল এপিবিএন।