ঈশ্বরদীর ওসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
ছবি: প্রতিনিধি
পাবনা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলার ঘটনায় ঈশ্বরদীর ওসির অপসারণের দাবিতে থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ করছে ছাত্ররা।
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও থানার ওসি শহিদুল ইসলামের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছে।
বুধবার (২৯ জানুয়ারি) ঈশ্বরদী থানা ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিকেল পাঁচ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত থাকে।
এসময় ¯েøাাগানে ঈশ্বরদী থানার ওসির অপসারণসহ ছাত্রদের ওপর হামলার বিচার ও আসামিদের দ্রæত গ্রেফতারের দাবি জানানো হয়। থানার ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান ছাত্ররা।
এদিকে অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিদুর রহমান দিহান, মাহিম মেহরাব, মেহের হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা এসময় বক্তব্য রাখেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেনের ওপর হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেও গ্রেফতারে তৎপর পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক। তবে থানা ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন।
এর আগে ২৩ জানুয়ারি রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইব্রাহিম হোসেনের ওপর হামলা চালান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও প্রধান আসামিসহ অন্যান্যরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।