নরসিংদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নরসিংদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সংগৃহীত ছবি

নরসিংদীতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা। আজ শুক্রবার সন্ধ্যায় তানজিমুল মাদরাসিল কওমিয়া নরসিংদীর উদ্যেগে পৌরসভা চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌরসভা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা করা হয়। ওই সময় নরসিংদী চরাঞ্চলের আলেম ওলামা ও নীরিহ মুসুল্লিদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামী ৩ দিনের ভেতর এসব মিথ্যে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আল্লামা ইসমাইল নূর কুড়ি। এসময় বক্তব্য রাখেন মুফতি অলিউল্লাহ্,মুফতি রফিকুল ইসলাম, মাওলানা বেলায়েত উল্লাহ্, মুফতি আবুল খায়ের, মাওলানা ইলিয়াস শেরকুড়িসহ অন্য নেতৃবৃন্দ।