পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নুর-সম্পাদক রবিউল

পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি নুর-সম্পাদক রবিউল

ফাইল ছবি

পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশের পটিয়া প্রতিনিধি রবিউল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি এটিএম তোহা (দৈনিক ইত্তেফাক), সহসভাপতি আবেদুজ্জামান আমেরী (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব (বিজয় টিভি), দপ্তর সম্পাদক মোরশেদ আলম (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম (এশিয়ান টিভি), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (দেশ টিভি)।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার শফিউল আলম, গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ), আ ন ম সেলিম (দেশ রূপান্তর), ওসমান গনি (বৈশাখী টেলিভিশন), গিয়াস উদ্দিন (সাঙ্গু) এবং এস এম রহমান (নয়া দিগন্ত)।

সভায় নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, পটিয়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সব সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা থাকবে।