বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগ নেতা

বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগ নেতা

ছবি : প্রতীকি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে কর্ণফুলীর চরপাথরঘাটা আজিমপাড়া ও চরলক্ষ্যা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) এবং বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।

ফারুক চরপাথরঘাটা ইছানগর গ্রামের মৃত হাজী তোফাজ্জল আহমেদের ছেলে এবং আলী আকবর হায়দার চরলক্ষ্যার রমজু বলির বাড়ির মৃত হোসেনের ছেলে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে।