নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, থাকছে অনেক সুবিধা

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, থাকছে অনেক সুবিধা

ফাইল ফটো

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১২ ফেব্রুয়ারি। 

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সামরিক ও আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে এসএসসি বা সমমান। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি অথবা সমমান

অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন: ১৮,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা 

সাপ্তাহিক ছুটি- ২ দিন 
দুপুরের খাবার সুবিধা- পূর্ণ ভর্তুকিসহ 
বার্ষিক বেতন পর্যালোচনা 
উৎসব ভাতা- ২টি 
চিকিৎসা বীমা
উৎসব ভাতা ও অন্যান্য- কোম্পানির নিয়ম অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ১২ ফেব্রুয়ারি, ২০২৫