জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের জন্য হুইলচেয়ার উপহার
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: ২৪ এর রক্তাক্ত জুলাই মাসে আওয়ামী স্বৈরতন্ত্রের কালো থাবায় যশোর জেলায় গুরুতর আহত দুইজন সম্মুখ যোদ্ধা ইমন কবির (আংশিক চলাচলের সক্ষম) এবং আপন (চলাচলে অক্ষম) তাদের স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন। জাতীয় নাগরিক কমিটি যশোর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর আহত ও নিহতদের ব্যাপারে সর্বদা সোচ্চার।
এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি যশোরের প্রতিনিধি ও আহত নিহত যাচাই-বাছাইকরণ কমিটির সদস্য সুয়াইব হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সংগঠক ও আহত নিহত যাচাই-বাছাই করণ কমিটির সদস্য মেজবাউর রহমান রামিম, জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি ফরহাদ হোসেন,জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি মারুফ হোসেন, জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি অপু হাসান,জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি মাসুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফাতেমা অনন্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জান্নাতুন ফোয়ারা অন্তরা, জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি জয়া জাকির, জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি ইসরাফিল মুন্সি, জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি স্বপন বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার প্রতিনিধি সাইদুর রহমান, মারুফ হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা সদস্য তাশরিক মোস্তফা এর প্রতিনিধি দল ইমন ও আপন এর চলাচলের জন্য হুইল চেয়ার উপহার দেন।
এ সময় তারা আহতদের চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।