খুলনায় তারুণ্যের উৎসবে চাকরি মেলা
খুলনায় তারুণ্যের উৎসবে চাকরি মেলা
টিআই তারেক: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে খুলনায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
০৫ ফেব্রুয়ারি বুধবার সকালে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে চাকরি মেলার আয়োজন করে বিভাগীয় প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।
সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। ২২টি প্রতিষ্ঠান চাকরি মেলায় স্টল বরাদ্ধ পান। স্টল গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, আরকান গ্রুপ, ওয়েব জুট মিল লিমিটেড, হ্যামকো গ্রুপ, আয়ান গ্রুপ, সোনালী ডোর, লেডার্স ইত্যাদি। এসব প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্ত তরুণ-তরুনীরা বিভিন্ন সেক্টরে চাকরির আবেদনের সুযোগ পান। আইটি, এ্যাকাউন্টস, রিসিপশনিস্ট, ড্রাইভারসহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পেয়েছেন চাকরি প্রার্থীরা।

সর্বোচ্চ ১৭৫টি আবেদনপত্র জমা পড়েছে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানান প্রতিষ্ঠানের এজিএম মোঃ হোসেন আলী।
মেলা থেকে ১০-১২ জনকে সরাসরি নিয়োগপত্র প্রদান করা হয়। পরে শহরে বর্ণাঢ্য র্যালি ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন, বলেন চাকরির পাশাপাশি সরকার তরুণ উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্র ব্যবসা চালু করতে যুবকদের অর্থ সহায়তা প্রদান করবে। এজন্য আমরা সৎ উদ্যোক্তা তালাশ করছি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রার্থী তরুন-তরুণীরা অংশ গ্রহণ করেন।