পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

ফাইল ছবি

পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।

কমিটির তিন সদস্য হলো- পিরোজপুর জেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ।

এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।