চীনের বিরুদ্ধে মার্কিন-জাপান একত্রে কাজ করার অঙ্গীকার
ছবিঃ সংগৃহিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা গত শুক্রবার হোয়াইট হাউসে প্রথম বৈঠক করেন। ট্রাম্প যেসব দেশের বিরুদ্ধে করযুদ্ধ শুরু করেছেন বৈঠকের পর তা এড়াতে সক্ষম হয়েছে জাপান। একই সঙ্গে চীনের আগ্রাসনের বিরুদ্ধে একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা। খবর বিবিসি।
প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগের কারণে উভয় দেশই চ্যালেঞ্জের মুখে পড়েছে। ট্রাম্পের পক্ষ থেকে জাপানের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি শূন্যে নামিয়ে আনার জন্য ইশিবাকে চাপ দেওয়া হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, বাণিজ্য ঘাটতি পূরণ না হলে টোকিওকেও অন্যদের মতো শুল্ক আরোপের মুখে পড়তে হবে।