ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ছবি : প্রতীকি

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা নামে (৩৩) এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ।  

আটকৃত যুবক একই এলাকার মৃত খোরশেদ আলমের সন্তন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টীম সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশির সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এসব তথ্য সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টীম আসামির বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশির সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরে প্রস্তুতিও চলছে।