শ্রীপুরে যুবককে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে যুবককে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিকি ছবি

 

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৩৮) নামের এক যুবককে লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে আজিজুল গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামে এ মারধরের ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম উপজেলা বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।  

এ ঘটনায় একই গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে শামীম (৩৪), ইছব আলীর ছেলে মো. ফকির (৪২), জামাল উদ্দিন (৫৬), জামাল উদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮) ও মো. শাহিন (৩৫) সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে থানায় অভিযোগ করে নিহতের ভাই তাইজুল ইসলাম। এঘটনায় প্রধান আসামি শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম বলেন, পারিবারিক একটি বিষয় নিয়ে নিহত আজিজুল ও তার ছোট ভাই ফাইজুলের মধ্যে কথা কাটাকাটি হয়