অপারেশন ডেভিল হান্টে হাতিয়ায় আটক ৪

অপারেশন ডেভিল হান্টে হাতিয়ায় আটক ৪

ছবি : প্রতীকি

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে হাতিয়ায় চারজনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

হাতিয়া থানা থেকে জানা যায়, হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তমরুদ্দি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আজিজুল হকের ছেলে মো. সালাউদ্দিন (২৮), তমরুদ্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত রফিক উল্যাহর ছেলে মো. রুবেল উদ্দিন (৩২), চরঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রতন বিহারী দাশের ছেলে সজীব চন্দ্র দাশকে (৩৫) গ্রেফতার করে। 

অন্যদিকে বুড়িরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিনকে (৩৬) আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।  

এর আগে গতকাল যৌথবাহিনীর অভিযানে সাতজন আটক হয়েছেন।   

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে হাতিয়াতে চারজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।